1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভূমিকম্পে কাঁপল কলকাতাও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ১১:৪২ pm

ভূমিকম্পে কাঁপল কলকাতাও। মৃদু কম্পন হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাতেও।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে এক্সে (আগের নাম টুইটার) জানানো হয়েছে, সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়।

জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র বাংলাদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। যদিও ভূমিকম্পের প্রভাব পশ্চিমবঙ্গে খুব একটা অনুভূত হয়নি।

ঢাকা, কলকাতা, বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।

এমনকি ভুটান, মিয়ানমারের কিছু কিছু জায়গাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ