1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভুলে ২ বার সাহু সিজদা দিলে যা করবেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ১:০৮ pm

সিজদাতুস সাহু বা সিজদায়ে সাহু। সাহু সিজদা অর্থ ভুলের সিজদা। নামাজে ভুলে কোনো ওয়াজিব ছেড়ে দিলে— সিজদায়ে সাহু দিতে হয়। শুধু দিতে হয় না— তখন সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব। মূলত ওয়াজিব ছুটে যাওয়াটাই সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ।

আবদুল্লাহ্ ইবনু বুহায়নাহ্ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক নামাজে আল্লাহর রাসুল (সা.) দু্ই রাকাত আদায় করে— না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তার সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তার সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসে বসেই দুইটি সিজদা করলেন। অতঃপর সালাম ফেরালেন। (বুখারি, হাদিস : ৮২৯; মুসলিম, ৫/১৯, হাদিস : ৫৭০; আহমাদ, হাদিস : ২২৯৮১)

অন্য বর্ণনায় আবদুল্লাহ্ ইবনু বুহায়নাহ্ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) জোহরের দু্ই রাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দু্ই রাকাতের পর তিনি বসলেন না। সালাত শেষ হয়ে গেলে তিনি দুইটি সিজদা করলেন এবং অতঃপর সালাম ফেরালেন। (বুখারি, হাদিস : ১১৫২; ইসলামিক ফাউন্ডেশন)

সাহু সিজদার সঠিক পদ্ধতি হচ্ছে— সাহু সিজদা যার ওপর ওয়াজিব হয়েছে, সে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মতো দুইটি সিজদা করে বসে যাবে এবং তাশাহহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবে। সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে। তবে তা মাকরুহে তানজিহি। (মুসনাদে আহমদ, হাদিস : ১৮১৮৮; বুখারি, হাদিস : ১১৫০-১১৫৩; তিরমিজি, হাদিস : ৩৬১)

কোনো ব্যক্তি যদি ভুলে দুইবার সাহু সিজদা দিয়ে ফেলে। যেমন কেউ নামাজে কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সাহু সিজদা দিয়েছি। কিন্তু মনে পরক্ষণে তার মনে হলো যে, সাহু সিজদা দিইনি, এটা ভেবে সে আবার সাহু সিজদা দিয়ে ফেললো। এরপর নামাজের মধ্যেই স্মরণ হলো যে, সেই ভুলে দুইবার সাহু সিজদা দিয়ে ফেলেছে। তাহলে এমন ভুলের কারণে নামাজে কোনো সমস্যা হবে না, তার নামাজ হয়ে যাবে। এই ভুলের কারণে নতুন করে আর নামাজ পড়তে হবে না। (আল বাহরুর রায়েক : ২/১০০, হিন্দিয়া : ১/১৩০, আজিজুল ফাতাওয়া : ২৭০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/১৮৮)
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ