মুহিবুর রহমান মুহিব
জীবন তরী আঁকড়ে ধরি
তবুও হারাই সব,
আরশ থেকে দেখেন সব'ই
মোদের মহান রব।
ধরার বুকে আছি সুখে
তবুও করি ভুল,
এইনা ভুলের মাশুল দিতে
হারাই সকল কূল।
আপনজনকে ঠকিয়ে যে
করি সুখের আশ,
একটু সুখী হতে গিয়ে
জীবন করি নাশ।
জীবন নদীর বাঁকে বাঁকে
করি কতো ছল,
হঠাৎ করে জোয়ার এসে
করে জলের তল।
বিবেক বুদ্ধি আছে তবুও
করি মন্দ কাজ,
দিনেরাতে দুর্নীতিতে
নেইকো কারো লাজ।
কর্মের মাঝে স্বার্থ খুঁজি
ভাবি আমি বেশ,
তিলে তিলে জীবনটাকে
করে দিচ্ছি শেষ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051