দল ক্ষমতায় থাকাকালে কিছু ভুল-ভ্রান্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সরকারে থাকতে আমাদের কিছু ভুল-ভ্রান্তি হয়েছিল। যার খেসারত আজকে জনগণ দিচ্ছে, আমরা দিচ্ছি। খালেদা জিয়া ও তারেক রহমান দিচ্ছেন।’
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক স্মর ণসভায় এসব কথা বলেন তিনি। দলটির সদ্য প্রয়াত ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণে সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
তিনি বলেন, ‘যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয় নাই। তারা কিন্তু আমাদের আশেপাশে আরও বলীয়ান হওয়ার চেষ্টা করছেন। এটা (২১ আগস্টের ঘটনা) বাংলাদেশের ভাবনা থেকে হয়নি। এর পরিকল্পনা অন্য কোথাও থেকে হয়েছে। এটাও ঠিক যে যারা গ্রেনেড হামলায় সম্পৃক্ত ছিল তারা ভিকটিম বা আসামি হয়নি। এখানে আমাদেরও ব্যর্থতা আছে। আর আওয়ামী লীগ সরকার সেই পারপাজটা ভালো করে আমাদের ওপরে চাপিয়ে দিতে পারছে। ’
২১ আগস্টের ঘটনার প্রকৃত দোষীরা এখনও বেঁচে আছে বলে দাবি করে গয়েশ্বর বলেন, ‘তারা নিরাপদে বেঁচে আছে এবং ভালো আছে। তারা দেশে আছে, দেশের বাইরেও আছে। সেটা সরকারের গোয়েন্দা সংস্থার অজানা নেই। যেহেতু্ এটা একটি রাজনৈতিক হিসাব-নিকাশের ব্যাপার সেই কারণে আসল ঘটনা কখনও আলোর মুখ দেখবে না, আপনারা-আমরা জানবো না।’
বিএনপির নেতৃত্বকে কবর দিতেই ২০০৪ সালে ২১ আগস্টের ঘটনা ‘এক-এগারোর রিঅ্যারেজমেন্ট’ বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051