স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে মতিয়ার রহমান নামে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহর থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ফরিদ ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত খন্দকার আমিরুজ্জামানের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা হাটগোপালপুর ক্যাম্পের ইনচার্জ সাব ইনপেক্টর জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার নবগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে মাটি খনন করছিলেন ফরিদ। সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সরজমিন পরিদর্শনে গিয়ে বাধা দেন স্থানীয় ভুমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান। নিষেধ করা মাত্রই ক্ষিপ্ত হয়ে সরকারী কর্মকর্তার উপর হামলা করেন ফরিদ। প্রকাশ্যে একজন সরকারী কর্মকর্তাকে কিল-ঘুষি ও গলা টিপে ধরে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় গত শুক্রবার ঝিনাইদহ সদর থানায় বাদি হয়ে ৩২৩/৩০৭/৩৩২ ও ৫০৬ ধারায় মামলা করেন হরিশংকরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান। মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051