ভুটানের পাহাড়ি অঞ্চলে বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে লায়া এলাকার এই বন্যায় আজ বুধবার পর্যন্ত এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্স এর।
জানা গেছে, বন্যা কবলিত ওই এলাকার গ্রামবাসী সেখানে অবস্থান নিয়ে পাহাড় থেকে ওষুধের জন্য ব্যবহৃত ফাঙ্গাস করডিসেপস সংগ্রহ করতো। মধ্যরাতের পর হঠাৎ করে ঢল নামলে তাদের থাকার জায়গা তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে উজান থেকে নেমে আসা বন্যার ঢল মানুষগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে।
বন্যার ওই দুর্গম এলাকার সবচেয়ে কাছের সড়ক থেকে ঘটনাস্থলে পৌঁছতে ১১ ঘণ্টা হেঁটে যেতে হয়। এরই মধ্যে দুটি হেলিকপ্টারে উদ্ধারকারী পৌঁছেছে। এ ঘটনায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এক বিবৃতিতে শোক জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051