রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৯টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিগান বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন রাত ১০টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ডিউটি অফিসার মাহফুজ রিগান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051