আওয়ামীলীগের প্রার্থীকে মুর্খ আখ্যায়িত করে করে ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামীলীগ যাকে মনোনয়ন দিয়েছে সে প্রতিপক্ষ সম্পর্কে কোন ধারনাই রাখেনা। তিনি বলেন, আওয়ামীলীগ এর প্রার্থী অজ্ঞ বলেই আমাকে বহিরাগত বলে। এলাকার যে উন্নয়ন আমি করেছি আগামী ১৭ অক্টোবর সুষ্ঠু নির্বাচন হলে এ এলাকায় ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে তিনটায় শনির আখরা এলাকার চব্বিশ ফিট থেকে গনসংযোগ শুরু করে জিয়া স্বরণী, গ্যাস রোড, জনতাবাগ চৌরাস্তা মোড়, জনতাবাগ জোড়া খাম্বা রোড দিয়ে রায়েরবাগ বিশ্বরোডে উঠলে পুলিশি বাঁধায় প্রচারণা শেষ করতে বাধ্য হন বিএনপি প্রার্থী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি এই এলাকার, এ মাটির সন্তান। আওয়ামীলীগের প্রার্থী এ এলাকার সন্তান না। এমনকি সে এখনও এ এলাকাতেও বাস করেন না, গেন্ডারিয়া থাকে। তার প্রধান নির্বাচনী অফিস মীর হাজিরবাগ সেটাও এ এলাকাতে না। আর আমার নির্বাচনী অফিস এ এলাকায় এবং আমার নিজের বাড়িতে। আর নির্বাচনী অফিস অন্যের ঠিকানায়। এ সময় ভয় ভীতি উপক্ষো করে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রচারণাকালে বিএনপির প্রার্থীর সাথে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, শ্রমিকদলের সাধারন সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভান্ডারী, সহ সভাপতি আনোয়ার হোসেন সর্দার, সহ সম্পাদক মাসুম দেওয়ান, সাঈদ আহমেদ শাহিন উপস্থিত ছিলেন।
এছাড়াও হাসান মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের সহ সভাপতি হাফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আরমান হোসেন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তাজ মাহমুদ, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শান্ত ইসলাম জুম্মনসহ আরো অনেকে।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051