1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে শিশুকে মাসব্যাপী গণধর্ষণ, এলাকায় বিক্ষোভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ৭:০৫ pm

ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গুচ্ছগ্রামের ১৪ বছর বয়সী এক ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ১ মাস ধরে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত ওই একই গ্রামের ধর্ষক ইউসুফ আলীকে (১৮) বুধবার দুপুরে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে ওই গ্রামের আলহাজ আলীর ছেলে ও পেশায় ভ্যান চালক।

এ ঘটনার সাথে জড়িত একই গ্রামের মিন্টু প্রামানিকের ছেলে জীবন (১৭) ও মানিক হোসেনের ছেলে ফয়সালকে (১৭) পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ বিষয়ে নির্যাতিতা মেয়েটির মা পাঁচতোলা খাতুন, বাবা আবুল কালাম প্রামানিক ও খালা শুকু খাতুন জানান, গত ১ মাস আগে স্কুলে যাওয়ার সময় ইউসুফ, জীবন ও ফয়সাল মেয়েটিকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ফয়সালের নির্জন বাড়ির একটি ঘরে ৩ জন মিলে গণধর্ষণ করে। এ সময় ইউসুফের মোবাইল ফোনে ফয়সাল এ ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এ ৩ জন ১ মাস ধরে প্রতিদিন রাতে মেয়েটিকে জোরপূর্বক ডেকে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার রাত ৯টার দিকে তারা মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে আবারও জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউসুফকে হাতেনাতে আটক করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ফয়সাল ও জীবন দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আবুল হোসেন ও এসআই মেহেদী হাসান বলেন, বিষয়টির তদন্ত চলছে। এ ছাড়া অপর আসামিকেগ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মেয়েটির বাবা আবুল কালাম প্রামানিক বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে এ ধর্ষণের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ