রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকার বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম দিলশাদ নাহার আঁচল (১৯)। গতকাল শুক্রবার ভোরে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ঘটনার প্রাথমিক তদন্ত শেষে দক্ষিণখান থানার ওসি সিকদার মো. শামীম হোসেন বলেন, প্রেমিকের সঙ্গে বিরোধের জের ধরে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অস্বাভাবিক (ইউডি) মামলা হয়েছে।
সাভারের জাতীয় বস্ত্র ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন আঁচল। তিনি কাওলায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবা দেলোয়ার হোসেন রেন্ট-এ-কার ব্যবসায়ী, মা স্কুল শিক্ষিকা।
আঁচলের মামা কাউছার রূপক জানান, আঁচলের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ভিডিও কলে প্রেমিকের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে আত্মহত্যা করেন আঁচল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে আঁচলের বড় বোনকে দেখতে আসে পাত্রপক্ষ। এ কারণে সবাই ব্যস্ত ছিলেন। এরপর সবাই খেয়ে মোবাইল ফোন সাইলেন্ট মোডে রেখে ঘুমিয়ে পড়ে। তবে রাত জেগে প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন আঁচল। পরে গতকাল ভোরে নিজের ঘরে তাঁর লাশ পাওয়া যায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051