1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভিউ দিয়ে গানের মূল্যায়ন হয় না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ১০:০২ pm

সুন্দর কথা, সুর ও শিল্পীর গায়কি- এগুলোর সমন্বয়ে তৈরি হয় একটি ভালো গান। শুধু ভিউ দিয়ে কোনো গানের মূল্যায়ন করা ঠিক নয়। এভাবেই ভালো গানকে সংজ্ঞায়িত করলেন ২০০৪ সালে ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়ন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌমিতা তাশরিন নদী।

যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে নদী বলেন, আমার কিছু গান আছে যেগুলোর ভিউ অনেক বেশি, কিন্তু আমি গেয়ে সন্তুষ্ট নই। আবার কিছু গানের ভিউ কম হলেও আমি গেয়ে তৃপ্ত। শুধু আমি নই, অনেক গুণী শিল্পীর অসংখ্য গানের ভিউ খুবই অল্প। আমরা তো সেসব গানই গাইছি। সেগুলো কি গান নয়? আমি মনে করি, ভিউ দিয়ে কখনোই গানের মূল্যায়ন হয় না। সুন্দর কথা, সুর এবং শিল্পীর গায়কির সমন্বয়েই একটি ভালো গান তৈরি হয়।

তিনি বলেন, গান শোনার বিষয়, দেখার নয়। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে শোনার সঙ্গে সঙ্গে গানে দেখার বিষয়টিও চলে এসেছে। এখন গানের চেয়ে ভিডিওর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এতে গানের মান কমে যাচ্ছে।

নদী বলেন, ভাইরাল বিষয়টির ভালো-মন্দ দুটি দিকই রয়েছে। ভালো কিছু ভাইরাল হওয়া অবশ্যই ইতিবাচক। তবে দুঃখজনক হলেও সত্যি, এখন নেতিবাচক বিষয়গুলোই বেশি ভাইরাল হয়। তবে মান ভালো না হলে যতই ভাইরাল হোক, তা বেশিদিন টিকে না।

২০০৯ সালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে প্রথম বিভাগে প্রথম হওয়া নদী নতুন শিল্পীদের উদ্দেশ করে বলেন, গান চর্চার বিষয়। চর্চার পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যও থাকতে হবে। আগে জানতে হবে আমি কি নিয়ে কাজ করতে চাই। কোথায় পৌঁছাতে চাই।

রোববার জসিম উদ্দীন আকাশের কথায় এফএ প্রীতমের সুরে ‘তোকে চাই’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন নদী। এএন ফরহাদের সংগীত আয়োজনে গানটি বিডি২৯ মাল্টি মিডিয়া ইউটিউব চ্যানেলে শিগগিরই অবমুক্ত করা হবে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ