1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভাস্কর্য ভাঙচুর : দেশব্যাপী সমাবেশের ঘোষণা যুবলীগ-ছাত্রলীগের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ৯:৫৬ am

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রোববার (৬ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগও বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল ৬ ডিসেম্বর (রোববার) সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে উক্ত বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

একই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে (জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশ দেয়া হয়েছে বলেও ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ