জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বাধাঁদানকারী ধর্ম ব্যাবয়াসী উগ্র মৌলবাদী জামায়াত বিএনপি'র ধব্বংসাত্নক জঙ্গী কর্মকান্ডের প্রতিবাদে নীলফামারী জলঢাকায় দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছ জলঢাকা উপজেলা আওয়ামী যুব লীগ
সোমবার সকালে পৌর শহরের ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় মানববন্ধনে জলঢাকা উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল , কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান, পৌর আওয়ামিলীগ সাধারন সম্পাদক ও শ্রমিক নেতা আব্দুল মজিদ, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। সভায় বক্তব্য রাখেন আওয়ামিলীগ নেতা এ কে আজাদ,
উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক মকছুদার রহমান লেলিন, পৌর যুবলীগ নেতা সফিকুল গনী পলাশ,লিটন কর্মকার, পৌর যুবলীগ নেতা জাহাঙ্গির হক বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, স্বাধীন দেশে বসবাস করে শান্তিপ্রিয় বাংলাকে সাম্প্রদায়িক বিষয় উস্কে দিবেন না। এ দেশে সকল জাতির সমসাময়ীক অধিকার রয়েছে। দেশকে অস্থিতিশীল করে তোলার যে অপচেষ্টায় মরিয়া হয়ে উঠেছে হেফাজতে ইসলাম তা বাংলাদেশে বাস্তবায়িত হবে না। জাতির পিতাকে নিয়ে এমন উগ্র ও কটাক্ষকারী মন্তব্য প্রদানকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।
বঙ্গবন্ধুর এ দেশে উগ্রপন্থী বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার যে নস্যাৎ পরিকল্পনা গ্রহন করেছেন হেফাজতে ইসলাম আওয়ামীগ সরকার তা কঠিনহস্তে দমন করতে জানে মন্তব্য করে উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল বলেন, হেফাজত ইসলামে আজ আল্লামা সফি সাহেব না থাকায় সংগঠনটি থেকে জাতির পিতাকে নিয়ে এমন উদ্দেশ্য প্রনোদিত মন্তব্য করা হয়েছে। জামায়াত বিএনপির জঙ্গী এজেন্ডরা সংগঠনটিতে অনৈতিক প্রবেশ করে সফি সাহেবের অবর্তমানে এমন বীভৎস মন্তব্য করে দেশে সাম্প্রদায়িক উস্কে দিচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শিক শক্তিরা তা কখনোই মেনে নিবে না। আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে সভাপতি/সাধারন সম্পাদকসহ যুবলীগের বিপুলসংখ্যোক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051