1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভাষা সৈনিক হযরত আলী আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ৩:১৬ am

বায়ান্নর ভাষা সৈনিক হযরত আলী আর নেই। শুক্রবার বিকালে তিনি নিজ বাড়ি নবগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

হযরত আলী ১৯৩৭ সালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুস্তম আলী। ৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি সূতিভিএম সরকারি পাইলট মডেল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং ক্লাস ক্যাপ্টেন ছিলেন। সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষার দাবিতে রাজপথে মিছিল বের করেন।

এ মিছিলে নেতৃত্ব দেন স্কুল ক্যাপ্টেন আবদুর রহিম। মিছিল করার অপরাধে পুলিশ সহপাঠী মহেন্দ্র দেবনাথসহ তাদের তিনজনকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলহাজতে পাঠায়। ২৫ দিন পর টাঙ্গাইল কারাগারে আনা হয়। চারদিন থাকার পর এখান থেকে তারা জামিনে মুক্তি পান।

রংপুরের কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা শেষে তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা শুরু করে। ১৯৯৮ সালে তিনি গোপালপুর উপজেলার বাগেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। অন্তিমকালে তিনি চার মেয়ে এক ছেলে রেখে গেছেন। একমাত্র পুত্র আশরাফুল আলম কলেজ শিক্ষক।

ভাষা আন্দোলনে অবদান রাখায় গোপালপুর উপজেলা পরিষদ ২০১০ সালে তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।

শনিবার সকাল ৯টায় নবগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে ভাষা সৈনিক হযরত আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ