1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ভালোবাসা যদি অপরাধ হয় তবে তার মূল্য দিতে প্রস্তুত রিয়া’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৮ pm

সুশান্ত মৃত্যুকণ্ডে জিজ্ঞাসাবাদ চলছে রিয়া চক্রবর্তীর। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) দপ্তরে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ পুলিশি প্রহরায় পৌঁছে যান  তিনি। আজকের মতো জিজ্ঞাসাবাদের পর্ব শেষ। আগামীকাল সোমবার জেরার জন্য রিয়াকে ফের তলব করেছে দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

মাদককাণ্ডে তার ভাই শৌভিকের পর তাকেও গ্রেপ্তার করা হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রিয়া কি আগাম জামিনের জন্য আবেদন করেছেন? কী বলছেন তাঁর আইনজীবী? রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে দেশটির সংবাদ সংস্থাকে বলেন, বিহার পুলিশ থেকে শুরু করে সিবিআই, ইডি এবং এনসিবি কোনো ক্ষেত্রেই রিয়া আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেননি। পাশপাশি সতীশ যোগ করেন, কাউকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে তার মূল্য দিতে প্রস্তুত রিয়া। প্রস্তুত গ্রেপ্তার হতেও।

এদিকে, শৌভিকের গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছেন রিয়া-শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, অভিনন্দন ভারত। আমার ছেলে গ্রেপ্তার হয়েছে। আমি নিশ্চিত এর পর আমার মেয়ের পালা। সুন্দরভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছ তুমি। কিন্তু না, ‘ন্যায়বিচার’র জন্য তো সবই ঠিক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ