
দীর্ঘ দিন ভালুকা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় না থাকায় শহীদ নাজিম উদ্দিন রোড ভালুকা পৌরসভা, তালুকদার মার্কেটের ২য় তলায় ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
২রা আগষ্ট শনিবার সকাল সারে ১১ টায় ক্লাবের সভাপতি খলিলুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথী বৃন্দ ও ক্লাবের সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে কেক কেটে অানন্দময় ও মনোমুগ্ধকর পরিবেশে মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি ও বিজয় TV এর ভালুকা প্রতিনিধি এ.বি.এম জিয়া উদ্দিন বাশার, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান আরিফ, আরো উপস্থিত ছিলেন “দৈনিক প্রথম আলো” ভালুকা প্রতিনিধি ও রিপোটার্স ক্লাবের সভাপতি এবং অত্র ক্লাবের সিনিয়র সহ- সভাপতি মাহমুদুল হাসান ফুরাত, My TV এর ভালুকা প্রতিনিধি মর্জিনা মনি, ঢাকা টাইমস এর প্রতিনিধি ও রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, জাতীয় সাংবাদিক সংস্থা ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান শ্রাবণ, প্রবাসীর দিগন্তর ভালুকা প্রতিনিধি জিল্লুর রহমান জাহিদ, দৈনিক আমাদের অর্থনীতি এর ভালুকা প্রতিনিধি মামুন, লোপা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি বাবুল হোসেন তরফদার, সাংবাদিক হুমায়ুন কবির, উমর ফারুক টিটু, বদিউল আলম শীপন সহ অন্নান্য সাংবাদিক বৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই