আমিনুল ইসলাম, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ১৪৪ ধারা ভঙ্গ করে ৩৬ শতক জমি নিয়ে ধামশুর মৌজায় বিরোধকে কেন্দ্র করে হামলায় ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনার ভাংচুর করা হয়। বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার কাঁঠালী নাইবের বাজার এলাকার আর্টি কম্পোজিট ডায়িং কারখানার পাশে এ ঘটনা ঘটে। এ সসময় ভালুকা কাঁঠালি আর্টি কম্পোজিট লিঃ এর মালিক আব্দুর রাজ্জাক ও স্থানীয় জসিমের মধ্যে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের হামলায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জসিমের বাড়ী ঘর ও গাড়ী, কনফিডেন্স কিন্ডারগার্টেন স্কুল নামে শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনার, ঢাকা মেট্রো -গ ৩২-৭৪৫৮ প্রাইভেটকার ও ভাড়াটিয়াদের ঘর ভাংচুর করা হয়েছে। এতে সংঘর্ষে আর্টি কম্পোজিটের মালিক রাজ্জাকের দু’পা কাটা যায়। এ সময় আকস্মিকভাবে দু’পক্ষই ধারালো অস্ত্র নিয়ে কারখানার কিনারে খালের পাড় হামলা চালায়। হামলার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোয় কারখানা মালিক আব্দুর রাজ্জাকের দু’পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করেন।
স্থানীয়রা জানায়, উল্লেখিত এলাকায় আর্টি কম্পোজিট ডায়িং কারখানার মালিকের সাথে স্থানীয় একটি পরিবারের ধোবাজান খালের পাশে ১১০৮, ২৬৭, ২৬৮ দাগে ৩৬ শতক জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতে দু’পক্ষের মামলাও রয়েছে। ঘটনায় কারখানার শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা প্রতিপক্ষের বাড়ীতে হামলা চালায়।
সংবাদ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, কারখানা মালিকের উপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে খালের জায়গার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, খালটি সরকারি জায়গায়। ইতিপূর্বে ভূমি অফিসের সার্ভেয়ারগণ দু’বার ওই স্থানে গিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছে। সরকারি জায়গা কেউ দখলে নিতে পারবে না। হামলার ঘটনাটি কি নিয়ে ঘটেছে তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন। তবে তিনি জানান, জমি নিয়ে দু’পক্ষে ১৪৪ ধারায় আদালতে মামলা চলমান। বাদী জসিমের পক্ষের মামলা নং ৯৩৩ (২০১৯) বিবাদী ম্যানেজার আলামিনের পক্ষের মামলা নং ৮৭০(২০২০)।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051