মো. আমিনুল ইসলাম, ভালুকা : ভালুকায় মল্লিকবাড়ী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা নামক স্থানে সরকারি রাস্তায় বালুর স্তুপ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আহতের পরিবার মোছাম্মদ আয়েশা আক্তার (৪০) বাদী হয়ে বাবা মোঃ সুজন মিয়া (৫২) ও ছেলে মোঃ সোহেল রানা (২৭) দুইজনকে বিবাদী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহতের পরিবার জানান, স্থানীয় সুজন মিয়া ও তার ছেলে সোহেল মিয়া ভালুকা টু মল্লিকবাড়ী বর্তা নামক স্থানে সরকারি পাকা রাস্তার পাশে বাড়ি নির্মাণের কাজ চলমান করতে গিয়ে ৪/৫ ট্রাক বালু রাস্তায় ফেলে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১৫ মার্চ ২১ ইং তারিখ বিকাল ৫ টায় বাদীর স্বামী মোঃ মফিজ উদ্দিন (অটো ড্রাইভার) মল্লিকবাড়ী থেকে যাত্রী নিয়ে ভালুকায় আসার পথে বর্তা নামক স্থানে বিবাদীরা ট্রাক দাড় করিয়ে বালু ফেলছে, প্রায় ১০ মিনিট যাত্রী সহ অটো দাড় করিয়ে রাখে এ নিয়ে বিবাদীদের সাথে অটো ড্রাইভার মফিজের কথা কাটাকাটি হয় এবং বিবাদীরা মফিজকে রাস্তা দিয়ে অটো নিয়ে চলাচল করতে দিবে না বলে হুমকি অব্যাহত রাখে।
উল্লেখ্য, ঘটনার দিন বিকালে মানিক নন্দী নামে এক মোটর সাইকেল আরোহী ওই স্থানে বালুতে স্লিপ খেয়ে উল্টে পরে গিয়ে গুরুতর আহত হয় বলে জানা গেছে। পরের দিন ১৬ ই মার্চ সন্ধা ৭ টায় বাদীর স্বামী ভালুকা থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় বালু ফেলাতে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় উল্টো দিক থেকে আসা বাঁশবাহী ঢাকা মেট্রো- ন- ১৭-৬১৯৭ একটি ভাইরাস গাড়ী মুখোমুখী সংঘর্ষ হয়ে বাদীর স্বামীর অটু ভেংগে ধুমড়ে মুচকে চলাচলের অনুপযোগী হয়ে পরে এবং ঘটনা স্থলে দুই যাত্রী সহ বাদীর স্বামী গুরুতর আহত হয়।
ঘটনার সংবাদ পেয়ে আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। কর্তব্যরত ডাঃ বাদীর স্বামীকে ভর্তি রেখে অপর দুজন আহত যাত্রী সাজেদা (২৫) ও শিমু (২৩) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে রেফার্ড করেন।
ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ কবির হোসেন ঘটনাস্থলে এসে ইউপি চেয়ারম্যান আকরাম হোসেনকে অবগত করেন এবং ভালুকা মডেল থানায় সংবাদ দেন।
ভালুকা মডেল থানা পুলিশের উপ- পরিদর্শক করিম ও রুমান ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশবাহী ভাইরাস গাড়ীটি উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে যান। দুর্ঘটনার বিষয়ে মেম্বার কবির হোসেন জানান, আমরা রাস্তায় বালু ফেলতে নিষেধ করা সত্ত্বেও সুজন ও তার ছেলে সোহেল বালু ফেলে রাস্তা অবরোধ করে রেখেছিল, যার কারণে দুর্ঘটনাটি ঘটে এবং তিনি আরও জানান এভাবে সরকারি রাস্তায় বালু ফেলে বাড়ি নির্মাণের কাজ কারা সম্পূর্ণ বেআইনি ও অপরাধ।
বর্তমানে আহত সাজেদা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অজ্ঞান অবস্থায় ভর্তি আছে তার স্বামী শামীম মিয়া জানান, সাজেদার মাথায় অপারেশন হয়েছে এবং বাম হাত কনুইয়ের উপরে ভেঙে গেছে । তিনি আরো জানান, কর্তব্যরত চিকিৎসক বলেছেন রোগীর অবস্থা খুবই আশংকাজনক।
আহত শিমুর স্বামী জুয়েল জানান, শিমুর শারীরিক অবস্থাও ভাল নেই, তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি কেন্দ্র করে
বর্তা এলাকার স্থানীয় লোকজন, রাস্তায় বালু ফেলার ঘটনাকে তীব্র প্রতিবাদ করেছেন।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, থানায় অভিযোগ দেওয়া হয়েছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051