1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালুকায় প্রতিবন্ধীর উপর হামলা, থানায় অভিযোগ

আমিনুল ইসলাম: ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ১২:৪৫ pm

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জের ধরে বাক প্রতিবন্ধীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাক প্রতিবন্ধীর বড় ভাই মোস্তফা কুমার(৩৬) বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৭মে সোমবার ভালুকা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোতালেব কুমারের প্রতিবন্ধী ছেলে শরীফ কুমার (২৫) ভালুকা গ্যাসলাইন মোড়ে সজিবের চায়ের দোকানের সামনে গিয়ে পাওনা ১০ হাজার টাকা চাইলে পূর্ব শত্রুতার জের ধরে একই বাড়ীর আব্দুল গফুর কুমারের ছেলে মামুন কুমার (৩৫) বাক প্রতিবন্ধী শরীফ কুমারের উপর হামলা করেন ।

বাদী হামলার শিকার বাক প্রতিবন্ধি শরীফ কুমারের বড় ভাই মোস্তফা কুমার জানান, আমার ভাই একজন বাকপ্রতিবন্ধী চলতে-ফিরতে অনেক কষ্ট হয় তার স্ত্রী রোজিনা বেগম (২২) এর নিকট থেকে কিছু দিন পূর্বে মামুন কুমার ১০ হাজার টাকা হাওলাদ নেয়।

তিনি আরও জানান,আমাদের একই বাড়ীর গফুর কুমারের ছেলে মামুন ও তার স্ত্রী বেদেনা(৩৩) গংরা আমার ভাই প্রতিবন্ধী হওয়ার কারণে তারা পাওনা টাকা দিতে অশ্বিকার করতে চায় যা স্থানীয় গন্যমান্য সবাই অবগত আছেন।
গত ১৭মে আনুমানিক সন্ধা ৭: টায় আমার প্রতিবন্ধী ভাই পাওনা টাকা চাইতে গেলে তার উপর এলোপাতাড়ী ভাবে কিল-ঘুষি মারতে থাকে এবং তাকে হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে মারধর করে গুরুত আহত করেন, এবং তারা আমাদের পরিবারের উপর বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। বর্তমানে সে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আমার ছোট ভাইয়ের উপর হামলার ঘটনায় ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করি।
বাক প্রতিবন্ধী শরীফ কুমার ইশারা ইঙ্গীতে বলেন, আমি ও আমার স্ত্রী গত ১৭মে সোমবার মামুন কুমারের অবস্থান জেনে সন্ধায় টাকা চাইতে গ্যাসলাইন মোড়ে যায়, আমাকে পূর্ব শত্রুতার জের ধরে মামুন কুমার এলোপাতাড়ি ভাবে মারধর করে পেটে লাথি মেরে বমি করিয়ে ফেলে এবং বাম কাধের একটি হার ভেংগে দেয়।
এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, “ভালুকা বাক শ্রবণ প্রতিবন্ধী ঐক্য পরিষদের” সভাপতি মাঃ মাহফুজুর রহমান দাবী করেন প্রতিবন্ধী শরীফ তাদের পরিষদের সদস্য এবং এমন ন্যাক্কার জনক ঘটনায় এলাকাবাসী ও প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেন।

প্রতিবন্ধীর বাবা মোতালেব কুমার কান্নারত অবস্থায় বলেন, আমি আমার প্রতিবন্ধী ছেলেকে বেশি আদর যত্ন করতাম বর্তমানে আমার ছেলের শারীরিক অবস্থা ভাল নয় সে অজ্ঞান অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে তিনি এর সঠিক বিচার প্রার্থণা করেন। হামলার ঘটনায় বিবাদী মামুন কুমার সত্যতা স্বীকার করে বলেন, আমি রাগের মাথায় উত্তেজিত হয়ে প্রতিবন্ধীকে এ ভাবে মারধর করেছি।

ভালুকা মডেল থানার উপ- পরিদর্শক আতাউর রহমান বলেন, হাসপাতালে রোগী ভর্তি আছে তদন্ত করে আইনী ব্যাবস্থা নেয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ