1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালুকায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণের শপথ গ্রহণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ৯:১৪ am

আমিনুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ১১ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রিয়ারি) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে সকাল ১০টায় ভালুকা উপজেলা পরিষদ হলরুমে নব-নির্বাচিত ১১টি ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত শপথ নেওয়া চেয়ারম্যানগণ হলেন, ১নং উথুরা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ২নং মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ৩নং ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, ৪নং ধীতপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান খান, ৫নং বিরুনিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হোসেন, ৬নং ভালুকা ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান, ৭নং মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আকরাম হোসাইন, ৮নং ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ৯নং কাচিনা ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, ১০নং হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ১১নং রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা।

চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ জোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের মেম্বারগণের শপথ পাঠ করান ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্থানীয় সরকার) মোঃ এরফানুর রহমান প্রমূখ। শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ায়ম্যানগণের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ