ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি মোড়ে ট্রাকচাপায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী হাসনা (২৫)।
শনিবার (৩১ জুলাই) বিকেলে পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিক বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, নিহত আনোয়ার হোসেন ঢাকায় চাকরি করেন। চাকরিতে যোগ দিতে সকালে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। এ সময় স্বামী মরদেহ দেখেই জ্ঞান হারান স্ত্রী। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি এখনো অজ্ঞান অবস্থায়ই আছেন। নিহত আনোয়ার কী চাকরি করতেন তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051