মোঃ আমিনুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আফাজ উদ্দিন (৩৫) খুন হয়েছেন। নিহত আফাজ উদ্দিন উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে। ঘটনাটি ঘটেছে ১ জুন মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় নিহতের বসত বাড়িতে।
নিহতের চাচাত ভাই রাজু আহমেদ ভিন্নবার্তা ডটকমকে জানান, আব্দুল আজিজের দুই ছেলে রমিজ উদ্দিন (৪০) ও আফাজ উদ্দিন (৩৫) এর মাঝে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিগত আনুমানিক ৪ মাস পূর্বে আব্দুল আজিজ ছোট ছেলে আফাজ উদ্দিনকে ৫ কাটা জমি সাব-রেজিস্ট্রি করে দেন, এ নিয়ে পরিবারে দুই ভাইয়ের মাঝে প্রায়ই জগড়া লেগে থাকত।
নিহতের ভগ্নিপতি মোহাম্মদ আলী মুন্সী ভিন্নবার্তা ডটকমকে জানান, এসব ঘটনার জের ধরে তাদের মধ্যে ময়মনসিংহ কোর্টে পৃথক ২টি ফৌজদারী মামলা চলমান আছে। একটি আজিজ তার বড় ছেলে রমিজকে অন্যটি রমিজ বাদী হয়ে আফাজ উদ্দিনের নামে দায়ের করেন বলে জানা যায়।
নিহতের পিতা আব্দুল আজিজ বাড়ির ভিটা থেকে কিছু কাঠ গাছ বিক্রি করলে আজ পাইকার গাছ কেটে নেওয়ার পর আফাজ উদ্দিন সেই গাছের লাকড়ি আনার জন্য গেলে পেছন থেকে আফাজ উদ্দিনের দুই পায়ে বড় ভাই রমিজ উদ্দিন দাড়ালো দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বেলা ২টায় প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) পাঠান। সেখান থেকে (মমেক) ডাক্তার আনুমানিক বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা পঙ্গু হাসপাতালে যেতে বলেন। আফাজ উদ্দিনকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গাজীপুরের নয়নপুরে পৌঁছলে সন্ধ্যায় আনুমানিক ৭টা ২০মিনিটের দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
পরে নিহতের লাশ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ হাসিন ইসিজি করে রাত ৯ টায় মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার (ওসি) মাহমুদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051