ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোড় নতুন বাজার এলাকায় মৃত বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের পরিবার জমি ও বসতভিটা সহ চলাচলের রাস্তা নিয়ে বাধা বিরোধ ও হয়রানীর শিকার হন।
উক্ত ঘটনায় মৃত বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের মেয়ে মোছা: মাজেদা আক্তার (৩০) বাদী হয়ে মোট ৪ জনকে বিবাদী করে গত ১০ ই মার্চ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে জানাযায় বাদীর বাবা ২০০২ সালের ১০ই জুন মৃত্যুর পৃর্বে চারটি দলিল (২৭৪২' ২৭৩১'২৭৮৫' ও ৭০৪৩)মূলে মুচিরা মৌজায় ১০৫৩ দাগে বসতভিটা সহ তার মেয়ে মমতাজ বেগম(৩৫) ও স্ত্রী রোকেয়া বেগম (৭০) ও বাদীর জন্য ওয়ারিশী সম্পত্তি রেখে যান।
বিবাদীরা তাদের বসতভিটা দেখাইয়া অন্যত্র বিগত ৮/৩/২০ ইং তারিখ ৫১১৬ নং দলিল মূলে কতকাংশ জমি বিক্রি করিয়া মোট ২৭ শতক জমি নিয়া বিরোধের সৃস্টি করে।
উক্ত বিরোধের জের ধরিয়া বিগত ৯ই মার্চ ২১ ইং তারিখ দুপুর ২:০০ টায় বিবাদীরা মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা করে। পরিবারের পক্ষ থেকে মোছাঃ মাজেদা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী আরও জানান বিগত ২১/৮/২০ ইং তারিখ বিবাদীরা আমার বাবার কবর স্থান সহ জমি দখলের পাতারা করে বাশের বেড়া দেয়ার চেষ্টা করেছিল পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় জমি উদ্ধার করতে সক্ষম হই এবং উক্ত ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছিল।
উক্ত হামলার ঘটনায় বারবার চেষ্টা করেও বিবাদীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উক্ত ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন জানান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত করে আইনী ব্যাবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051