আমিনুল ইসলাম, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কর্তৃক হামলায় দুই ভাতিজি মাহফুজা আক্তার (২৭) ও রোজিনা আক্তার (২৫) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ভালুকা ভরাডোবা নিশিন্দায় ৬ নভেম্বর দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয়রা জানান, ভালুকা নিশিন্দায় মৃত ছাবেদ আলী শেখের ছেলে মজিবুর রহমান ও তার ভাতীজিদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ঘটনার দিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে মজিবুর, তার মেয়ে মিতু আক্তার ও স্ত্রী শাহনাজ রোজিনাকে মারধর শুরু করে। রোজিনার চাচাত বোন মাফুজা মারামারি থামাতে গেলে মজিবুর দুই ভাতীজিকে পিটিয়ে জখম করে।
আহত মাহফুজা জানান, চাচার সাথে আমার কোন বিরোধ নেই কিন্তু সে আমারই বড় ভাই ও পরিবারকে জমি সংক্রান্ত বিরোধে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। ঘটনার দিন সকালে আমি চাচাত বোন রোজিনা আক্তার (২৫) ও তাদের জগড়া থামাতে গেলে মজিবুর আমাকেও পিটিয়ে জখম করে।
অভিযোগে আরও জানাযায়, ঘটনার সময় বিবাদীরা ৪০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন ও ১৪ হাজার টাকার একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার জানান, ঘটনাটি আমি শুনেছি, আহতরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরে পিটিয়ে থেতলানোর চিহ্ন রয়েছে।
অভিযুক্ত মজিবুর রহমান একাধিক বিবাহ করেছেন বলে জানা যায়, তার প্রথম পরিবারের মেয়ে রূপালি আক্তার জানান, তার বাবা পেশায় জমি ব্যাবসায়ী ও কাটিং মজিবুর নামে পরিচিত।
এ ব্যাপারে বিবাদী মজিবুরের কাছে জানতে চাইলে তিনি ভিন্নবার্তা ডটকমকে বলেন, ঘটনা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উল্টো আমার ভাতিজিরা আমিসহ আমার পরিবার ও ছেলে মেয়েকে মারধর করেছে। কিন্তু মজিবুরের বড় ভাবী, স্ত্রী ও মেয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন।
ভালুকা মডেল থানার এস আই রওশন ভিন্নবার্তা ডটকমকে জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছিল সঠিক তদন্ত করে ৮(১১)২০২১ নং মামলা রেকর্ড করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051