আমিনুল ইসলাম, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী, ৯ নং বাধে গতকাল ২৪অক্টোবর সন্ধা ৭টায় গাড়ীচালক সুমনকে পরপর বুকে ও গলায় দুটি ছুরিকাঘাতে আহত করায় ঘাতক আশ্রাফুল আটক।
সোমবার ২৫ অক্টোবর সকাল ১১টায় ভালুকা মডেল থানা পুলিশ ঘাতক আশ্রাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত ডাক্তার রিলিজ দিলে আটক করে।
জানাযায়, ঘাতক আশ্রাফুল(২৪) কাঁঠালী কানার মার্কেট এলাকার সুলতান উদ্দিনের ছেলে। এবং আহত সুমন মিয়া(২৫) মল্লিক বাড়ী ৯ নং মৌরের পশ্চিমে হেলাল উদ্দিনের ছেলে। ছুড়িকাঘাতের ঘটনাটি ঘাতক দৈনিক ভিন্নবার্তাকে শ্বীকারোক্তি দেয়।
সূত্রে জানাযায়, গত ২৪অক্টোবর সন্ধা ৭ টায় মল্লিকবাড়ী ৯ নং বাধের পাশে শামীমা এগ্রো ফার্ম এন্ড ফিশারীজের পুকুর পাড়ে একদল মাদক সেবী মাদকসেবন করতেছিল এ সময় সুমন মিয়া বাধা দেয়।
ঘটনার সময় উভয় পক্ষে তর্কাতর্কি হলে সুমনের ভাতিজা নাজমুল(২০) পিতা: শাহজাহানের (সৌদি প্রবাসী) নেতৃত্বে ঘাতক আশ্রাফুল সুমনকে বুকে ও গলায় পরপর দুটি ছুরিকাঘাত করে আহত করে। পরে পরিবার ও স্থানীয় লোকজন আহত সুমনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার মমেকে রেফার্ড করেন।
পরিবারের সাথে কথা বলে জানাযায়,আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক খুন করার উদ্দেশ্যে তার গলায় ও বুকে ছুড়িকাঘাত করা হয়েছে। আজ তার বুকে অস্রোপ্রাচার করা হবে।
ঘটনার দিন সন্ধায় আশ্রাফুল সুমনকে ছুরিকাঘাতে আহত করলে সুমনের রক্তে আশ্রাফুলের শরীর ভিজে যায় পরে ঘাতক আশ্রাফুল মল্লিক বাড়ী মৌর পর্যন্ত আসলে আশ্রাফুলের সহযোগী, রইজুল, ফয়সাল, তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার ভর্তি করেন।
ঘটনাটি জানার পর ভালুকা মডেল থানা পুলিশ ঘাতক আশ্রাফুলকে রাতভর চোখে চোখে রাখেন ও তার শরীরের পরিহিত রক্তাক্ত জামা কাপড় আলামত হিসেবে জব্দ করেন।
মল্লিকবাড়ী ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফা জানান, আহতকারী নাজমূল আহত সুমনের ভাতিজা ও আশ্রাফুল একজন মাদকসেবী এ এলাকায় তার নানার বাড়ী।
ঘাতক আশ্রাফুলের বাবা মা জানান, ছেলেকে নিয়ন্ত্রনে রাখতে পারিনা, গত দু বছর আগেও তাকে একই রকম মামলায় ভালুকা মডেল থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠালে ২৮ দিন পরে জামিনে আনা হয়।
এলাকার কতিপয় নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন ঘাতক আশ্রাফুল মাদকসেবী ও বখাটে প্রকৃতির তার সাথে কিশোর গ্যাং এর আটদশ জন সদস্যরা জরীত।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, ঘাতককে আটক করা হয়েছে, সুমনের পরিবারের লোকজন চিকিৎসায় ব্যাস্ত থাকায় এখনো অভিযোগ আসেনি। অভিযোগ দিলে সঠিক তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051