ময়মনসিংহের ভালুকার ভান্ডাব SNS সিএনজি Step Net Solution (pvt) LTD নামে বস্তা প্রস্তুতকরণ ফ্যাক্টরীতে ট্যাব ল্যানের হুইল চাকার সাথে আঘাতে মুন্না নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার ৯ জানুয়ারী রাত আনুমানিক ১২: ১০ মি. মুন্না নামে ঐ শ্রমিক আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে রাত আনুমানিক ১:৩০টায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
ফ্যাক্টরী কর্তৃপক্ষ ঘটনাটি প্রথমে ধামাচাপা দেয়ার চেষ্টা করে নিহত মুন্নার পরিবারকে ম্যানেজ করার চেষ্টা চালালেও পরবর্তীতে গণমাধ্যম ও পুলিশ জেনে বিয়টি তদন্ত করে।
ফ্যাক্টরীর ম্যানেজার রুহুল আমিন জানান, নিহত মুন্না ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার আবুল কালামের ছেলে সে SNS বস্তা প্রস্তুতকরণ ফ্যাক্টরীতে উইন্ডার অপারেটর হিসাবে কাজ করত। মুন্নার নিহতের বিষয়ে কোন তথ্য জানার জন্য তার পরিবারের সাথে যোগাোগ করতে চাইলে কোন ফোন নাম্বার নেই বলে ম্যানেজার রুহুল আমিন সাব জানিয়ে দেন।
স্থানীয় খোরশেদ ও বাছির জানান, এই CNG পাম্প ও ফ্যাক্টরীর জমি নিয়ে আদালতে স্থানীয়দের সাথে মামলা চলমান রয়েছে এবং তাদের একটি মাছের বিল রয়েছে বিলের বাধ না থাকায় পৌর সভার রাস্তা ভেংগে জনসাধারণের চলাচলের অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে একাদিকবার ফোন করেও SNS ফ্যাক্টরীর মালিক হুমায়ূনুর রশিদ সুমনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, মুন্নার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াদিন রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051