ময়মনসিংহ ভালুকায় এক্সিকিউটিব এটায়ার লিঃ এ চলতি মাসের বেতন ও বোনাসের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন হয়েছে। রবিবার ১৮ জুলাই বিকাল ৫ টায় ছুটি ঘোষনার পর থেকে এ আন্দোলন শুরু হয়ে রাত ৮ টায় শেষ হয়।
এ সময় ইন্ডাস্ট্রির শ্রমিকরা কারখানার ভিতরে সকল ধরনের কাজ কর্ম বন্ধ করে রাখে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রমজান ঈদেও তাহারা ভোনাস ও বেতন পেয়েছে কুরবানীর ঈদেও তাদের বেতন ও ভোনাস দেয়ার কথা বলে বাড়তি প্রোডাকশন করার জন্য অধিক পরিমানে অভারটাইম করানো হয়েছে। আজ ১৮ই জুলাই ৫টায় কারখানার শ্রমিকদের মধ্যে যাদের ১ বছর পূর্ণ হয়েছে তাদেরকে কোন বেতন না দিয়ে শুধু আনুপাতিক হারে বিকাশ একাউন্টে ভোনাস প্রদান করেন।
এবং যাদের চাকরীর বয়স ১ বছর পূর্ণ হয়নি তাদেরকে কোন বেতন ও ভোনাস দেয়া হয়নি ৫ টায় ছুটি দিয়ে ফেক্টরীর ম্যানেজার হুমায়ূন বিক্ষুব্ধ শ্রমিকদের কোন নোটিশ না দিয়ে, সাব জানিয়ে দেন কোন প্রকার ভোনাস দেয়া হবে না, বেতন ও ভোনাস ঈদের পরে ৭ তারিখ দেয়া হবে। এতে করে শতশত নারী ও পুরুষ শ্রমিকরা গেটের ভিতরে থেকেই ভিক্ষোভ আন্দোলন শুরু করে।
আন্দোলনরত শ্রমিকরা আরও জানান, ওয়েলফেয়ার ম্যানেজার শিরিনা আক্তার, ফেক্টরী ম্যানেজার হুমায়ূন ও আন্জুমান আরা শমিকদের সাথে অসন্তোষ জনক আচরণ করেছেন। এ সময় কয়েকজন শ্রমিক কান্না শুরুে বলেন, আমাদের বাড়ী যাওয়ার ভাড়া পর্যন্ত সাথে নেই, বেতন ভোনাস না দিলে না খেয়ে থাকতে হবে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ভালুকা মডেল থানা পুলিশ ও ভালুকা শিল্প থানার পুলিশ এসে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবী দাওয়া পুরণ করবে এ আশ্বাস দিলে পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এইচ আর ম্যানেজার বদরুল আলম চৌধুরী জানান, আগামীকাল ১৯ জুলাই সোমবার দুপুর ১২ টার মধ্যে প্রনোদনা প্রদান করবেন, যে সমস্ত শ্রমিকদের এক বছর পূর্ণ হয়নি তাদেরকে ভোনাস এর পরিবর্তে এ প্রনোদনা দেয়া হবে।
ভালুকা শিল্প থানার ওসি মোজাম্মেল হক জানান, ১৯ জুলাই দুপুর ১২টার মধ্যে ভোনাস প্রধান না করলে শ্রমিদের বিক্ষোভে কোন ধরনের দায়ভার শিল্প পুলিশ নিবেন না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051