
আমিনুল ইসলাম: ময়মনসিংহ: ময়মনসিংহের শিল্প নগরী ভালুকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি প্রতিটি গ্রাম হবে শহর এই শ্লোগানকে সামনে রেখে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জনসাধারণের দুঃখ-দুর্দশাকে লাগব করার লক্ষে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু।
ভালুকায় ইতোপূর্বেই লক্ষ করলে দেখা যায় মডেল মসজিদ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রীজ, কালবার্ড, রাস্তা ঘাট, আবাসন কেন্দ্র, সৌর বিদুৎ, ডিজিটাল ল্যাব, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ, বয়স্ক ভাতা বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিজিএফ, বিজিবি, দশ টাকা কেজি চাল, বিনামূল্যে বই, গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি, উপবৃত্তি, বিক্ষুকদের গবাদিপশু বিতরণ, প্রতিবন্ধীদের সহায়ক উপকরন বিতরণ, বৃক্ষ রোপণ, মৎস্য পোনা উন্মোক্তকরণ, কম্বল বিতরণ, কৃষি মেলা, বৃক্ষ মেলা, শিল্প ও প্রযুক্তি মেলা, ও গৃহায়ন প্রকল্প সহ উন্নয়নের ভূমিকায় শীর্ষ স্থানে রয়েছেন।
এ ছাড়াও বিশ্বব্যাপী করোনা কালীন সময়ে বিভিন্ন সংস্থার সহযোগীতা ও নিজস্ব অর্থায়নে ভালুকায় খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে জনসাধারণের মন জয় করে রেখেছেন সদা সর্বদা।
৯ জুন এমপি সফর সঙ্গীসহ সরেজমিনে পরিদর্শনে যান এবং মল্লিকবাড়ী ব্রীজের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যা ২১ কোটি টাকা ব্যয় হবে বলে জানান। ব্রীজটির কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন এবং কাজের অগ্রগতি ও গুনগত মান পরিদর্শন করেন।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস