ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিক্সার সঙ্গে ওড়না পেঁচিয়ে দশম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছেন। ভালুকা টু সাতেঙ্গা রাস্তায় আজ ৬ই মে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রুবায়েত আফরোজ সেঁজুতি ( ১৫) সে রুহুল আমিন মাস্টারের একমাত্র মেয়ে। নিহতের আত্মীয় সূত্রে জানা যায় সেঁজুতি ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডে ভালুকা সরকারী হসপিটালের পাশেই মা বাবার সাথে থাকতেন। তিনি ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ মে) রাতে রুহুল আমিন মাস্টারের চাচাতো ভাই বাদল মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫) নামাজরত অবস্থায় সেজদায় পড়ে হার্ট অ্যাটাক করে মারা যান। বৃহস্পতিবার সকালে নিহত চাচীকে দেখতে সেজুতি এবং তার মা গ্রামের বাড়ি সাতেঙ্গায় যায়। বেলা ১১টায় জানাজা শেষে ব্যাটারী চালিত অটো রিকশায় ভালুকা বাসায় ফেরার সময় পথিমধ্যে গলায় থাকা ওড়না অটোর চাকায় প্যাঁচ লেগে ঘটনাস্থলেই সেজুতি মারা যায়।
এ ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেজুতির মায়ের কান্নায় আকাশ বাতাস চারদিক ভারী হয়ে ওঠে।
বৃহস্পতিবার রাত ১০টায় সাতেঙ্গা মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ভিনন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051