প্রেম মানে না কোন বাঁধা দুরত্ব প্রেম ভালোবাসাকে আটকাতে পারে না।সেটা কি তাহলে আবারো প্রমান করলো মরিশাস ও বাংলাদেশের যুবক যুবতী।বাংলাদেশের যুবকের প্রেমে পড়েছে পুর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মরিশাসের মেয়ে বিবি ফারহিন উত্তেমান।সেলিম হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাচামারা গ্রামের বাসিন্দা।জন্মসুত্রে বিবি ফারহিন উত্তেমান মরিশাস রাষ্ট্রের নাগরিক।
জানা গেছে সেলিম হোসেনের সাথে দীর্ঘিদিন প্রেমের সম্পর্ক ছিলো মরিশাসের নাগরিক বিবি ফারহান উত্তেমার ।চলতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে ভালোবাসার টানে প্রেমিকা বিবি ফারহান উত্তেমান চলে আসেন বাংলাদেশে।
চলতি বছর ২৪ নভেম্বর সিরাজগঞ্জে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে বিবাহের হলফনামা ঘোষণা করেন। মুসলিম শরাশরিয়ত মোতাবেক ইজাব কবুলের মাধ্যমে ২ লক্ষ টাকা দেনমোহরে রেজিষ্ট্রি কাবিনমুলে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখের ঘর বেঁধেছেন।ভিন্ন দেশের নাগরিক হলেও দুজনেরই ধর্ম ইসলাম।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051