ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) মোট ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে।
ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চালানটি বাংলাদেশের তরল মেডিক্যাল অক্সিজেনের মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051