বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেলপথে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে একটি বিশেষ অক্সিজেন এক্সপ্রেস কার্গো বেনাপোল বন্দরের রেল স্টেশনে পৌঁছায়।
এনিয়ে ১৩ চালানে রেলপথে ভারত থেকে আমদানি হয়েছে ২৬১৬ মেট্রিক টন অক্সিজেন। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পৌঁছাবে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন সরবরাহ করা হবে।
বেনাপোল রেল স্টেশনে মাস্টার সাইদুর রহমান জানান, গত ২৪ জুলাই থেকে রেলে অক্সিজেন আমদানি শুরু হয়। সর্বশেষ ২৭ আগস্ট ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। এ পর্যন্ত ১৩টি চালানে লিনডে বাংলাদেশ নামে আমদানিকারক ২৬১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051