ত্রিপুরার পশ্চিম জেলার আমতলী থানার সন্তোষনগর এলাকা থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- শফিকুল ইসলাম (৩৮), মোহাম্মদ মামুন হোসেন (৩৪), আব্দুল মুনাফ আলী (৪০), আব্দুর রাজ্জাক (৩২), মো. হান্নান (৩১), মো. রেজান হোসেন (৩৯) ও মো. নজরুল ইসলাম (৩১)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্ধার্থ কর জানান, তাদের কাছে খবর আসে সন্তোষনগর এলাকার সুকেশ সরকার নামে এক ব্যক্তির বাড়িতে সাতজন বাংলাদেশের নাগরিক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর একটি নির্মাণাধীন ঘর থেকে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় তারা পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া বাড়ির মালিক সুকেশকে বাড়িতে পাওয়া যায়নি। কী কারণে তারা অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন তা জানার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051