ভারতের বিহারের বক্সার নামক এলাকায় এক নারীকে গণধর্ষণ করার পর তার পাঁচ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে দেখা হচ্ছে। ওই নারীর জবানবন্দিও নেওয়া হচ্ছে।
ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, রবিবার বক্সার জেলার ওঝা বারায়োন গ্রামে ব্যাংকে যাচ্ছিলেন ওই নারী। সঙ্গে ছিল তাঁর পাঁচ বছরের ছেলে। রাস্তাতেই তাঁদের অপহরণ করা হয়। পরে ওই নারীকে গণধর্ষণ করা হয়। এরপর তাঁকে তাঁর ছেলের সঙ্গে বেঁধে নদীতে ছুড়ে ফেলে দেওয়া হয়। নারীর চিৎকার শুনে তাঁদের বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রা। মাকে বাঁচানো গেলেও শিশুটির প্রাণ রক্ষা করা যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ওই নারী পুলিশে অভিযোগ করে জানিয়েছেন, তিনি তাঁর ছেলেকে নিয়ে যখন ব্যাংকে যাচ্ছিলেন, তখন তাঁদের ঘিরে ধরে একদল লোক। তাঁদের অপহরণ করে সেই জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে গণধর্ষণ করা হয়। ধর্ষকরা তাঁকে ও তাঁর ছেলেকে বেঁধে নদীতে ছুড়ে ফেলে দেয়। তিনি চিৎকার করতে থাকলে স্থানীয়রাই তাঁদের বাঁচাতে ছুটে আসেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু তাঁদের নদী থেকে উদ্ধার করে আনা হলেও ততক্ষণে শিশুটির শরীরে আর প্রাণ নেই। তাঁকে মৃত বলে জানান ডাক্তাররা। সূত্র: ইন্ডিয়া টুডে, এই সময়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051