ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ধরনে গ্রামাঞ্চলে আগের থেকেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। গত ফেব্রুয়ারি থেকে ক্রমেই বাড়েছে গ্রামাঞ্চলে করোনারোগীদের সংখ্যা। দেশটির বিভিন্ন পরিসংখ্যান থেকে উঠে আসছে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে পাঁচ মাস ধরে বেশির ভাগ সংক্রমণ ছিল ঘনবসতিপূর্ণ শহর ও মফস্বল এলাকায়। গ্রামাঞ্চলে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু জুলাইয়ের পর থেকে চিত্র বদলাতে থাকে।
ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে গ্রামাঞ্চলেও। আর চলতি বছর ফেব্রুয়ারিতে সেকেন্ড ওয়েভে দুই মাসেই গ্রামাঞ্চলে তুঙ্গে করোনা সংক্রমণ।
ভারতের মোট জনসংখ্যার ৭৩ শতাংশই গ্রামে থাকে। চলতি মার্চে মোট করোনা সংক্রমণের ৩৪ দশমিক ৩ শতাংশ হয়েছে গ্রামে। আর ৪৮ দশমিক ২ শতাংশ সংক্রমণ শহরে। বাকি সংক্রমণ ঘটেছে মফস্বল এলাকায়।
এদিকে এপ্রিলেই গ্রামাঞ্চলের এই পরিসংখ্যান এক ধাক্কায় বেড়ে গেছে। গত মাসে দেশে মোট করোনা সংক্রমণের ৪৪ দশমিক ১ শতাংশই হয়েছে গ্রামে। শহরে হয়েছে ৪০ দশমিক ৮ শতাংশ ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে শনিবার (৮ মে) গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ ৪ লাখ এক হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051