অবশেষে কিছুটা কমতির দিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে টানা চার দিন ৪ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলেও সোমবারের মতো মঙ্গলবারেও (১১ মে) এ সংখ্যা নেমে এসেছে ৩ লাখের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৫১৭ জন। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমেছে ৪ হাজারের নিচে। এদিন দেশটিতে ৩ হাজার ৮৭৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১১ মে) ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫০ হাজার ২৫ জনের।
তবে আক্রান্ত কমার সঙ্গে সঙ্গে সুস্থতার সংখ্যাও বেড়েছে। এখনও পর্যন্ত দেশটিতে মোট এক কোটি ৯০ লাখ ২১ হাজার ২০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ বর্তমানে দেশে মোট সক্রিয় রোগী ৩৭ লাখ ২০ হাজার ৬৯৫ জন।
এদিকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৫৮৬ মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন প্রায় ৬ লাখ ১১ হাজার ৯৬ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৪৯২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৬০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৮৬৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৩০৮ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ১৭৯ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫২ লাখ ১৪ হাজার ৩০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৪৩৬ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৮০ হাজার ৩৭৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৬ হাজার ৬৮৪ জন।
এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ লাখ ৪৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ৩১১ জন।
এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051