1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতে করোনায় একদিনে আরও ৪৯০ মৃত্যু, শনাক্ত ৩৮৩১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ১২:০৭ pm

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৮২ লাখ ৬৭ হাজার ৬২৩।

এই সময়ে করোনাভাইরাসে মারা গেছে ৪৯০ জন। এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৯৭ কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৭৬ লাখ ৩ হাজার ১২১ জন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানানো হয়েছে।

করোনায় ভারতে এ পর্যন্ত যত মানুষ মারা গেছেন তার প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় কর্নাটক এবং তামিলনাড়ু। এরপর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লি।

এছাড়া কেরালা, দিল্লি এবং পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত ৪ হাজারের আশপাশে। কর্নাটক, তালিনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্ত গত কয়েকদিনে অনেকটা কমেছে।

মহারাষ্ট্রেও তা ৪ হাজারে নেমে এসেছে। মোট আক্রান্তের বিবেচনায় শীর্ষে মহারাষ্ট্র। তারপর কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা, দিল্লি এবং পশ্চিমবঙ্গ।

উড়িষ্যায় মোট আক্রান্ত ৩ লাখের কাছাকাছি। তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থানেও মোট আক্রান্ত ২ লাখের বেশি।

পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ৩ লাখ ৮১ হাজার ৬০৮। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন। এই রাজ্যে করোনায় মোট ৬ হাজার ৯৫৭ জন মারা গেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ