করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে প্রায় দেড় মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখের নিচে নামল। কমেছে মৃতের সংখ্যাও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। গত ১৪ এপ্রিল ভারতে সংক্রমিত হয়েছিলেন ১ লাখ ৮৪ হাজার। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। করোনায় এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন তিন লাখ ৭ হাজার ২৩১ জন। মঙ্গলবার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ লাখ ৩৩ হাজার ৯৩৪ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৭৮২ জন। সক্রিয় রোগী রয়েছেন ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।
ভারতের অধিকাংশ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। শুধু তামিনাড়ুতেই দৈনিক আক্রান্ত ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্র, কর্নাটক এবং কেরলা আগের থেকে অনেক কমেছে দৈনিক সংক্রমণ। অন্ধ্রপ্রদেশে তা ১৩ হাজারে কাছাকাছি।
বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও একটু কমেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার আক্রান্ত হয়েছে রাজ্যটিতে। ওড়িশাতে যদিও ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
উত্তরপ্রদেশে, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।
উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল। ভারতে এখন পর্যন্ত প্রায় ২০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051