গত ২৪ ঘণ্টায় ভারতে ২৮ হাজার ৪৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এসময়ের মধ্যে মারা গেছেন ৫৫৩ জন। মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ লাখ ৬ হাজার ৭৫২। তাদের মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৭২৭ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৪৬০।
ভারতে সবচেয়ে বেশি শনাক্ত রোগী মহারাষ্ট্রে, ২ লাখ ৬০ হাজার ৯২৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৪৮২ জন। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051