ভারতে নভেম্বর মাসেও বহাল থাকবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোভিড বিষয়ক বিধিনিষেধের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়েছে।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণলায়ের সুপারিশ মেনে কোভিড-বিধিনিষেধের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ১০(২)(১) ধারা অনুযায়ী করোনা সংক্রান্ত এই বিধিনিষেধ জারি করে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন। বুধবার সংখ্যাটা ছিল ১৩ হাজার ৪৫১। অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ২০ শতাংশ। এছাড়া ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮০৯ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051