করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
তৃতীয় ঢেউয়ের শঙ্কায় থাকা ভারতে প্রায় প্রতিদিনই ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মাঝে মধ্যে ৩০ হাজারে নামলেও ফের বাড়ছে সংক্রমণ।
দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৪০ হাজার ৫৬৭ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৯ লাখ ৮৮ হাজার ৬৭৩ জন।
শনিবার মোট ৩৮ হাজার ৯১ জন সুস্থ হয়েছেন। ফলে বর্তমানে দেশটিতে সুস্থতার হার ৯৭.৪২ শতাংশ। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার ৯২ জন।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051