সংক্রমণের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে একদিনে আরো প্রায় এক লাখ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে দেখা গেছে, সেখানে ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৮৯৪ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
রয়টার্স জানিয়েছে, ভারত শনাক্ত ৫১ লাখ ২০ হাজারেরও বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত দেশ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৬৬ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
এদিকে ল্যাটিন আমেরিকায় সবকিছু খুলে দেয়া ঠিক হয়নি বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক কারিসা এটিয়েন্নে। ওয়াশিংটন থেকে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, গত দুই সপ্তাহে কলম্বিয়া ও ভেনিজুয়েলার সীমান্তবর্তী অঞ্চলে মহামারীটির প্রকোপ বেড়েছে। মেক্সিকোর কিছু অংশ, ইকুয়েডর, বলিভিয়া ও কোস্টারিকায় মৃত্যুহার বেড়েছে। আর্জেন্টিনায়ও একই অবস্থা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051