বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ বুধবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা জানান।
মোমেন বলেন, ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে এটা জানিয়েছি। সামনে বিজিবি-বিএসএফ বৈঠক হবে। সেখানে এ বিষয়টি তোলা হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি বলেন, দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য খুব শিগগিরই যৌথ পরামর্শক সভার (জেসিসি) আয়োজন করা হবে।
মাসুদ বিন মোমেন বলেন, দুদেশের মধ্যে যাতায়াত সহজ করার জন্য এয়ার বাবল চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ নিয়ে আমরা আলোচনা করেছি।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051