1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতের শপিংমলে ভয়াবহ আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ১২:০৫ pm

ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত শপিংমলে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে সেন্ট্রাল মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে। শুক্রবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি সেন্টার মলের নিচতলায় আগুন লাগে। পরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫০ জন কর্মী কাজ করছেন। এছাড়া অন্তত ২৪টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এতে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিরাপত্তার জন্য সিটি সেন্টার মলের পাশের অর্কিড টাওয়ার থেকে সাড়ে তিন হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ