ভারত গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ন রাখবে এমন আশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ভারতও তাদের যে গণতান্ত্রিক যে চরিত্র সেই চরিত্রকে অক্ষুণ্ন রাখবে।
শুক্রবার রাজধানীতে এ কথা বলেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এটা আমরা বিশ্বাস করি যেসব দেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক বিশ্ব তারা সবসময় সারাবিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা আগেও বলেছি যে, সরকার মরিয়া হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী (একে আবদুল মোমেন) বলেছিলেন— তিনি ভারতীয় নেতাদের কাছে অনুরোধ করেছেন যে, আওয়ামী লীগ সরকারকে যে কোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য তারা যেন ব্যবস্থা নেয় সে কথা বলেছেন।
এ সময়ে মহিলা দলের হেলেন জেরিন খান, নাজমুননাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051