ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়তকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়া সেনাবাহিনীর এমআই-১৭-ভি-৫ হেলিপ্টারটি ছিল রাশিয়ার তৈরি।
এই সেনা টি এমআই-৮-এর উন্নততর সংস্করণ। এ ধরনের কপ্টারের বিশেষত্ব হল এর ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। অধিক ভার বহনে সক্ষম।
রাতের অন্ধকারে অনায়াস গতিবিধি এবং উন্নততর নিরাপত্তা ব্যবস্থার জন্য সুনাম রয়েছে এই কপ্টারের। খবর আনন্দবাজার পত্রিকার।
রাওয়তকে নিয়ে এই কপ্টার উড়েছিল দুর্গম পাহাড়ি এলাকায় ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের পরিদর্শনে যাওয়ার জন্য।
এমআই-১৭-ভি-৫-এর বৈশিষ্ট্য বলছে, এই কপ্টার একমাত্র অতি উচ্চতায় উড়তে অসুবিধায় পড়ে। তা ছাড়া যে কোনও ধরনের ভৌগলিক এলাকায় এর সহজ যাতায়াত।
রাওয়তের কপ্টার যেখানে ভেঙে পড়ে তার উচ্চতা অবশ্য এমন কিছু বেশি ছিল না বলেই জানা গেছে।
রাওয়তের কপ্টারে মোট ১৪ জন আরোহী ছিলেন। সাধারণ কপ্টারের হিসেবে সংখ্যাটা বেশি। তবে ‘ভি ৫’ সর্বাধিক ২৪ জন আরোহীকে বহন করতে পারে। এর ওজন বহন করার মোট ক্ষমতা সাত হাজার কেজি। এর মধ্যে ভিতরে চার হাজার কেজি। বাইরে ঝুলিয়ে নিতে পারে আরও তিন হাজার কেজি ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051