নীলফামারীর জলঢাকায় ভারতীয় ছয়টি গরুসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি এলাকা থেকে গরুসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আমিজার রহমান, আলী হোসেন, ইসমাইল হোসেন ও দাউদ হোসেন। তারা সবাই বাংলাদেশি।
মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করা হয়। এ সময় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন ।
এ ঘটনায় তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক(এএসআই)শফিকুল ইসলাম জলঢাকা থানায় একটি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি ফিরোজ কবির জানান,অবৈধভাবে ভারতীয় এসব গরু আনা হয়েছিল । এব্যাপারে জলঢাকা থানায় একটি মামলা হয়েছে ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051