চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে যাতায়াতকারী ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের গলায় পরানো হয়েছে লাল ফিতা। বৃহস্পতিবার সকালে প্রবেশমুখ জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য এবং পানামা কর্তৃপ তাদের গলায় লাল ফিতা পরিয়ে দেন।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনার হটস্পটে পরিণত হয়েছে। তা থেকে উত্তোরণের জন্য জেলায় চলছে সাতদিনের কঠোর লকডাউন। এরই মাঝে ভারতে ছড়িয়ে পড়েছে মহামরি ভ্যারিয়েন্ট।
তিনি আরো জানান, প্রতিদিন অন্তত ১ হাজার ভারতীয় ট্রাক চালক ও সহকারী বাংলাদেশে গাড়ি নিয়ে প্রবেশ করে। তারা বন্দরে এসে অবাধে এসে চলাফেরা করায় আতঙ্কিত হয়ে পড়েছিল বন্দর ব্যবহারকারীরা। বিশেষ করে হাজার হাজার শ্রমিকদের নিয়ে উদ্বিগ্ন ছিল জেলার মানুষ। লাল ফিতা পরিয়ে এখন হতে ভারতীয়দের আলাদা করা হল। যতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে সব সময় ফিতা গলায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কেউ ফিতা ব্যবহার না করে তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের অবাধ চলাচলের কারণে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত সীমান্তবর্তী জেলার মানুষ। তাদের মাধ্যমে কেউ যেন সংক্রমিত হতে না পারে, সেজন্যই ভারতীয় চালক ও সহকারীদের লাল ফিতা পরানোর ব্যবস্থা করা হয়েছে। যতদিন পর্যন্ত করোনার সংক্রমণ থাকবে ততদিন পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051