টুইটারের মালিক ইলন মাস্ককে ভারতীয় বরের পোশাকে দেখা গেল। তাকে ওই পোশাকে দেখে চমকে গেলেন অনেকেই। সঙ্গে সঙ্গে তার সেই ছবিও ভাইরাল হয়ে যায়। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে- টুইটার মালিকের স্যুট-বুটের বদলে গায়ে দেখা গেল ঝলমলে শেরওয়ানির সাজ। রীতিমতো বরের পোশাকে তাকে দেখে চমকে উঠেছিলেন নেটিজেনরা। তবে আসল ঘটনা জেনে আশ্বস্ত হন তারা। ইলন মাস্ক অবশ্য এ ঘটনাকে বেশ মজার ছলেই নিয়েছেন। তাকে বেশ সুন্দর দেখাচ্ছে, এমন কথাও লেখেন ইলন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেশায় ক্যামেরাম্যান ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ একজনের কারসাজি এটি। রোলিং ক্যানভাস প্রেজেন্টেশন নামে একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে এই ছবিগুলো শেয়ার করা হয়। শেয়ারের পরেই ইলনের ছবি দেখে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান নেটিজেনরা। কোন ভারতীয় কন্যাকে বিয়ে করতে চললেন ইলন? জল্পনা ও ছবি দুটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। আর তার জেরেই তাতে নজর পড়ে স্বয়ং মাস্কের। ওই ছবিগুলোর মধ্যে নিজেকে অতিথিদের সঙ্গে নাচতে দেখে বেশ মজাই পান ইলন। তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল শেরওয়ানিতে।
টুইটারে ওই ছবিগুলো একজন পোস্ট করে লেখেন- ‘মাস্ককে নিয়ে একটি বিশেষ ধরনের আর্ট। ভারতীয় বরের পোশাকে টুইটার মালিক মাস্ক।’
ছবিগুলো টুইটারে দেখার পর ইলন তার উত্তরও দেন। নিখাদ ভালো লাগা থেকেই তিনি লেখেন- ‘আই লাভ ইট।’
ইতোমধ্যে ইলন মাস্ক আরেক কারণে খবরের শিরোনামে আছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তার নাম উঠে এসেছে তালিকার শীর্ষে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তরফে প্রতি বছর এ তালিকা প্রকাশ করা হয়। সেখানে সারা বিশ্বের সবচেয়ে ধনী ৫০০ ব্যক্তিদের নাম থাকে। এ বছর আবারো তালিকার প্রথমে জায়গা করে নেন মাস্ক।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051