1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ভাতের হোটেল’ খুলছেন অভিনেত্রী শুভশ্রী!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২ ৯:৫২ pm

কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনা বেশি হচ্ছে। স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী ও সন্তান ইউভানকে নিয়ে কেমন সংসার জমিয়েছেন তা নিয়েই যত চর্চা হয়।

এরই মধ্যে নতুন এক আলোচনায় এসেছেন এ টালিউড কুইন। হঠাৎ শোনা যাচ্ছে, তিনি নাকি ভাতের হোটেল খুলছেন। হঠাৎ এমনকি হলো যে তাকে ‘ভাতের হোটেল’ দিতে হবে!

এ নিয়ে টালিউডপাড়ায় যখন চলছে জোর আলোচনা, তখন জানা গেল সত্যিই ভাতের হোটেল খুলছেন শুভশ্রী। তবে সেটি বাস্তবে নয়; অভিনয়জগতকেন্দ্রিক। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন শুভশ্রী।

ওয়েব সিরিজ পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজের ইন্দুবালা তথা গল্পের প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।

আজ-কালের মধ্যে শুরু হবে শুটিং। জানা গেছে, সিরিজের বেশিরভাগ শুটিং হবে কলকাতায়। কিছুটা অংশ হবে বাংলাদেশে।

পরিচালক দেবালয় জানান, সিরিজে ইন্দুবালার ১৬-৭৫ বছর বয়স দেখানো হবে। পর্দায় দুই সন্তানের বিধবা মা। বাংলাদেশের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়। একটা সময় সংসার চালাতে ভাতের হোটেল খুলবেন শুভশ্রী। সেখানে নিজ হাতেই রান্না করবেন।

নিজের এই ভাতের হোটেল খোলার বিষয়ে শুভশ্রী বলেন, ‘দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি রাঁধব, বাড়ব, সবাইকে ভাত খাওয়াবো। নিজের হাতেই হোটেলের সব কাজ করব। সব যাতে নিখুঁত দেখায়, তার অভ্যাস চলছে। বাড়িতে কোমর বেঁধে রান্না শুরু করেছি।’

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ